× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:১২ এএম

বরিশালে ‘মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে’ যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:১২ এএম

বরিশালে ‘মাদক বিক্রি  নিয়ে দ্বন্দ্বে’ যুবককে  কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল নগরীতে মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ‘মাদক বিক্রেতা গ্যাংয়ের’ দুই সদস্যকে আটকের খবর জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পলাশপুর তিন রাস্তার মোড়ে এ হত্যাকা- ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিদ চন্দ্র নাথ জানিয়েছেন। নিহত ৩০ বছর বয়সি বাবু সিকদার পলাশপুরের কালাম সিকদারের ছেলে।

দুই সন্তানের জনক বাবু পেশায় মাছ ব্যবসায়ী বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় আটক শহীদ ও সিয়াম পলাশপুর এলাকার বাসিন্দা। কাউনিয়া থানার এসআই হৃষিদ ম-ল বলছেন, তারা প্রাপ্তবয়স্ক এবং ‘মাদক বিক্রেতা গ্যাংয়ের’ সদস্য। আর নিহত ব্যক্তিও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ওসি সনজিদ চন্দ্র নাথ বলেন, পলাশপুর বস্তি এলাকায় মাদক বিক্রেতাদের বড় গ্যাং রয়েছে। এই গ্যাংয়ের সদস্যদের মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন বাবুকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে অভিযান চলছে।

নিহত বাবু শিকদারের ভাই নাঈমের ভাষ্য, স্থানীয় টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে টোকাই মধুর নেতৃত্বে তার ওপরে আচমকা হামলা হয়। ওই হামলায় মধুর গ্যাংয়ের সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!