× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়ায় এক প্রসূতির তিন সন্তানের জন্ম

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫১ এএম

দুপচাঁচিয়ায় এক  প্রসূতির তিন  সন্তানের জন্ম

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গত বুধবার বিকেল চারটার দিকে উপজেলা থানা বাসস্ট্যান্ড এলাকার ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতি তামান্না আক্তার (২২) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী। গাইনি সার্জন ডা. জুথীকা খাতুন জুথীর তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নবজাতকদের মধ্যে একজন পুত্র ও দুইজন কন্যাশিশু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। এ ঘটনায় পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!