× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:৪৭ এএম

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত বেড়ে ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:৪৭ এএম

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে  বিস্ফোরণে নিহত বেড়ে ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। গতকাল  শনিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আমির হোসেন (২৫)।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল। গুরুতর অবস্থায় তিনি গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শঙ্কর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও চারজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত ১৩ মে বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন দগ্ধ হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিরা হলেনÑ মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

রূপালী বাংলাদেশ

Link copied!