কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে এ আলোচনা হয়। বৈঠকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেসের আন্তর্জাতিক শিক্ষা প্রধান মির্জা ওয়াকার বেগ কুবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন, ইন্টার্নশিপ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান জানান, উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিমের অনুমোদন শেষে সমঝোতাটি কার্যকর হবে। এরপর পাকিস্তানের এই স্বনামধন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুবির বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন