কিশোরগঞ্জের তাড়াইলে ‘মেইন (মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমম্প্রুভড নিউট্রিশন)’ প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মো. জুবায়ের রহমান, জুনিয়র বায়োকেমিস্ট ডা. মো. আসিফ ইকবাল এবং তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব। সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে এমএসআইএন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে পুষ্টি কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন