× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২০ এএম

সেই ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২০ এএম

সেই ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে বরাদ্দকৃত সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে অবশেষে স্থানীয় বিএনপি নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করেন। দলীয় নেতা-কর্মীদের মাঝে সরকারি কার্ড বিতরণের এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে কার্ড ফেরতের বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই আমি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলি। দলীয় কোনো নির্দেশনা না থাকায় আমরা কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসি। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেয়নি।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, দলীয় নির্দেশনার বাইরে গিয়ে এমন কোনো কার্ড নেওয়ার এখতিয়ার তাদের নেতাকর্মীদের নেই।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ইতোমধ্যে ফেরত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগী এবং দুস্থদের মাঝেই এই ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!