পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার ধাওয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানের তদারকিতে ভান্ডারিয়া থানার একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধাওয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে শাকিল হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন