× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নদীতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫১ এএম

নদীতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে মেহজাবিন নূর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মুক্তেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহজাবিন নূর জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বড় ভাই আল আমিনের (১২) সঙ্গে নদীতে গোসল করতে যায় মেহজাবিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!