× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫২ এএম

জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫২ এএম

জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিভিন্ন অনিয়মের দায়ে ‘মহারাজা সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কিছু উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সেখানে এমন কিছু রং ও ফ্লেভার পাওয়া যায়, যেগুলোর উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তথ্য কিংবা উৎস সম্পর্কে কোনো তথ্য উল্লেখ ছিল না। ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ফ্লেভারও সংরক্ষণ করা হচ্ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!