দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালাগাল করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজ। গতকাল সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে এই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী এবং রূপালী বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াস আলী হৃদয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন