× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৩ পিএম

চার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৩ পিএম

চার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) এবং কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোজেয়া চৌধুরীর ছেলে মিন্টু (৪২)। তাদের মধ্যে মিন্টুকে জীবননগর হাসপাতালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!