× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৫৪ এএম

বললেন বিরোধীদলীয় নেতা

তেলের দাম ফের বাড়ানো জনগণের ওপর জুলুম

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৫৪ এএম

তেলের দাম ফের  বাড়ানো জনগণের  ওপর জুলুম

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে তেলের দাম ফের পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এটা জনগণের ওপর জুলুম। সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেত। তা না করে সরকার তড়িঘড়ি এ কাজ করেছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট সদরে ধর্ষণচেষ্টার পর হত্যার শিকার চার বছরের শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশ ভালো নেই মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের এতগুলো মানুষ জীবন দেওয়ার পর যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, সে প্রত্যাশার বিপরীতে এখন দেশ। তবে ওই স্রোত যতই ভয়াবহ হোক, এর বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ধর্ষণচেষ্টার পর চার বছরের শিশুকে হত্যার ২৮ দিন পার হলেও বিচার প্রক্রিয়া দৃশ্যমানভাবে এগোয়নি। তিনি দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচারকাজ সম্পন্নের দাবি জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশুটির বিচারের ব্যাপারে যেমন ঘোষণা দিয়েছিলেন, এই শিশুর ক্ষেত্রেও এমন ঘোষণা দাবি করেন তিনি।

বিরোধীদলীয় নেতা শিশুটির পরিবারের পাশে থাকার জন্য তাদের প্রতিবেশীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সংগঠনও তাদের পাশে থাকবে। আমরা লোকদেখানো কোনো কিছু করতে চাই না। বাংলাদেশের যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে, আমরা সীমিত সামর্থ্যরে মধ্যে মানুষের পাশে দাঁড়িয়ে বলছি, আমি আপনার বিপদ দূর করতে পারব না, কিন্তু কষ্টের ভাগ নিতে এসেছি।’

যেখানেই মানুষ নির্যাতনের শিকার হবে, সেখানেই জামায়াতে ইসলামী পাশে দাঁড়াবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নির্যাতিত ব্যক্তি কোন দল, মত বা ধর্মের, সেটি আমাদের বিবেচ্য নয়। আমরা তাকে মানুষ হিসেবেই দেখি।’ তিনি সমাজের লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সরকার জনগণের পাহারাদার মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কেউ ক্ষমতায় গেলে তার বিনয়ী হওয়া উচিত। কারণ, সরকার হচ্ছে জনগণের পাহারাদার। অথচ তারা দেশবাসীকে তাদের ভাড়াটিয়া মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দুষ্কৃতকারীদের খুঁজে বের করা এবং আইনমন্ত্রীর দায়িত্ব বিচার নিশ্চিত করা। সিলেটের শিশুটির সঙ্গে অপকর্ম অপরাধী একা করেনি, তার পরিবারের লোকজনও জড়িত বলে সবাই বলেছেন। তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির আবদুল হান্নান, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!