× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:০৯ এএম

বললেন হাসনাত আবদুল্লাহ

নামসর্বস্ব বাজেট চাই না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:০৯ এএম

নামসর্বস্ব বাজেট চাই না

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরিসংখ্যাননির্ভর ও নামসর্বস্ব বাজেট দেখতে চাই না। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ টু পয়েন্ট ও : সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ‘ছায়া বাজেট প্রকাশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠান যেমনÑ ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআইসহ আমাদের যত ব্যাবসায়িক প্রতিষ্ঠানের স্টেকহোল্ডার রয়েছেÑ আমরা তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; সুধিজনদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; পলিসি মেকার যারা আছে তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; প্রত্যেকটা স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ-আলোচনা করে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে, ভোক্তা পর্যায়ে আলোচনা করে এবং সার্ভিস প্রডিউসার ও সার্ভিস কনজুমার আমাদের এই যে দুই পক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেÑ কেমন একটি বাজেট হওয়া উচিত সেই জায়গা থেকে আমাদের ছায়া বাজেটটি এখন আমাদের ছায়া বাজেট টিম থেকে উপস্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ছায়া বাজেটের টিম সেটির উত্তর আপনাদের দেবে।

তিনি বলেন, আমাদের এ টেবিলের দুই পাশে স্ক্যান করে বাজেটটি আপনারা জানতে পারবেন। আমরা যে সমতাভিত্তিক অর্থনীতির কথা অঙ্গীকার করেছি, আমরা সেটা নিশ্চিত করবÑ যেটি হবে বৈষম্যহীন। একই সঙ্গে রাষ্ট্রের সঙ্গে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক সেটা আমরা নিশ্চিত করব। এই নেতা আরও বলেন, আমরা ভোক্তাদের স্বার্থ যেমন সংরক্ষণ করার অঙ্গীকার করছি, তেমনি যারা উৎপাদক রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে অঙ্গীকারবদ্ধ।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, যারা ট্যাক্স দেয়Ñ তাদের যেভাবে ট্যাক্স দিতে আমরা উৎসাহিত করব এটি বলে যে ট্যাক্স হচ্ছে রাষ্ট্রের সঙ্গে আপনার একটি কমিটমেন্ট; আপনি রাষ্ট্রের প্রতি কীভাবে আস্থা রাখেন একই সঙ্গে এ ট্যাক্সের অর্থ দিয়ে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন পরিষেবা উৎপাদিত হয়; যেটি স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়। সেটি যেন জনগণবান্ধব হয় ও জনগণের জন্য হয়Ñ সেটিকেও আমরা নজরদারিতে রাখব। এ বাজেটের যে অর্থ বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়। শুধু সংখ্যাভিত্তিক নয়, নামসর্বস্ব সংখ্যানির্ভর, পরিসংখ্যাননির্ভর কোনো বাজেট আর দেখতে চাই না। প্রকাশিত বাজেটটির প্রত্যেকটি অর্থের সুফল জনগণের কাছে যাতে পৌঁছায় সেই ধরনের একটি বাজেট উপস্থাপন করবে আমাদের ছায়া বাজেট কমিটি।

রূপালী বাংলাদেশ

Link copied!