× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৮ এএম

বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকেই বিজ্ঞান-প্রযুক্তির ভিত্তি শক্ত করা প্রয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৮ এএম

প্রাথমিকেই বিজ্ঞান-প্রযুক্তির  ভিত্তি শক্ত করা প্রয়োজন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। গতকাল রোববার সচিবালয়ে তুরস্কের দাতা সংস্থা টিকার প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন ১০ বছর বয়সি শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত থাকবে।’

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে জ্ঞান বিনিময় কর্মসূচি শুরু করেছে। একই ধরনের সহযোগিতা তুরস্কের সঙ্গেও গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন টিকার ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

এ সময় উভয়পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর আলোচনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!