ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক শ্রম সম্মেলন

জেনেভায় ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৩২ এএম

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সময় সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান।

সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মন্ত্রী ও ডেলিগেটপ্রধানরা উপস্থিত ছিলেন। এতে আঞ্চলিক সম্পর্ক জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।