× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৫৪ এএম

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৫৪ এএম

পটুয়াখালীতে সাড়ে ৭  হাজার ইয়াবাসহ  মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অব্যাহত অভিযানে পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পটুয়াখালীর দুমকি থানার লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় গতকাল ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা বিশেষ অভিযান চালায়। সে সময় ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ ইয়াবা বড়ি ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!