× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:০৮ এএম

জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:০৮ এএম

জুনে অস্বাভাবিক বিদ্যুৎ  বিলের অভিযোগ তদন্তের  নির্দেশ

অন্যান্য মাসের তুলনায় জুন মাসে গ্রাহকদের অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিল-সংক্রান্ত অভিযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা কিংবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। গতকাল বুধবার বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গ্রাহক পর্যায় থেকে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রাহক হয়রানি কমানোর লক্ষ্যে অতিরিক্ত বিলের কারণ যথাযথভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো গ্রাহকের বিলে অসংগতি বা অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয়ে সরাসরি যোগাযোগ অথবা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১৬১২০, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৬১১৭ নম্বরে অভিযোগ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বিলের অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!