× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৯ এএম

ট্যুরিস্ট ভিসা চালুর ২৪ ঘণ্টায় প্রায় দেড় লাখ আবেদন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৯ এএম

ট্যুরিস্ট ভিসা চালুর  ২৪ ঘণ্টায় প্রায় দেড়  লাখ আবেদন

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর আবেদনকারীদের ব্যাপক সাড়া মিলেছে। ভিসা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে এক লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং তাদের সহযোগিতা কামনা করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

গতকাল শুক্রবার দুপুরে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহীদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়ায় তারা উৎসাহিত। তবে অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে আবেদনকারীদের ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, সাবলীল ও আবেদনবান্ধব করতে কাজ চলছে। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়। এর ফলে প্রায় দুই বছর ধরে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর গত ২৮ জুন আবারও পর্যটন ভিসা চালু করে ভারত। তবে ভিসা চালুর পর ব্যাপক উৎসাহের পাশাপাশি কিছু অভিযোগও সামনে এসেছে। আবেদনকারীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়, সার্ভার জটিলতা এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ভোগান্তি বাড়িয়েছে।

এসব সমস্যার মধ্যেও ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

রূপালী বাংলাদেশ

Link copied!