× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:১১ এএম

মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে নেওয়া শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:১১ এএম

মহাখালীতে অলস পড়ে  থাকা বাস পূর্বাচলে  নেওয়া শুরু

ঢাকার মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ২০টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ উদ্যোগের ফলে মহাখালী এলাকায় যানজট কমে আসবে বলে মনে করছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ কার্যক্রম শুরুর আগে আলোচনাসভা হয়, যেখানে শিমুল বিশ্বাস ছাড়াও ঢাকা পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান উপস্থিত ছিলেন। যানজটকে ‘বড় সমস্যা’ হিসেবে অভিহিত করে শিমুল বিশ্বাস বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঢাকার ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে মহাখালী টার্মিনালে অযথা পড়ে থাকা বাসগুলো সরিয়ে পূর্বাচলে নেওয়া হচ্ছে। এগুলোর যখন ট্রিপ হবে, সে অনুযায়ী বাসগুলো টার্মিনালে সিরিয়ালে ঢুকবে।

পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে ১০ একর রাজউকের জায়গায় এই বাসগুলো রাখা হবে বলে জানান রাজউকের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন। তার হিসাবে, সেখানে ৫০০ বাস রাখার সুযোগ রয়েছে।

এর আগে গত জুনে সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভায় চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর থেকেই এ নিয়ে তোড়জোড় শুরু হয়। এই চারটি টার্মিনাল হচ্ছে ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ বাস টার্মিনাল।

শিমুল বিশ্বাস বলেন, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। সেখানে বড় জায়গা নির্ধারণ করা হয়েছে। গাবতলী বাস টার্মিনালটি হেমায়েতপুরে নেওয়ার সিদ্ধান্ত হলেও আপাতত টার্মিনালের পাশে কৃষি মন্ত্রণালয়ে একটি খালি জায়গা রয়েছে। সেখানে সম্প্রসারিত করা হবে। সায়েদাবাদ টার্মিনালটি কাঁচপুরে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। সেখানেও সংস্কারের কাজ চলছে।

মহাখালী বাস টার্মিনালের ট্রিপ না থাকা বাস আপাতত পূর্বাচলে নেওয়া হলেও পরে সেগুলোকে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান শিমুল বিশ্বাস।

রূপালী বাংলাদেশ

Link copied!