× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১২ এএম

পুরান ঢাকায় ড্রেনে নামার ২৫ ঘণ্টা পর ডুবুরির লাশ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১২ এএম

পুরান ঢাকায় ড্রেনে নামার ২৫ ঘণ্টা পর ডুবুরির লাশ উদ্ধার

পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টা পর মিলন নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

গত বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কার করছিলেন। মিলন ম্যানহোলে নামার ঘণ্টাখানেক পরে (দুপুর ১টার পর) ডুবুরির রশি ছিঁড়ে গেলে শুরু হয় খোঁজাখুঁজি। সহকর্মীরা খোঁজাখুঁজি করে হদিস না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। অবশেষে প্রায় ২৫ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দা মোজাহিদুল ইসলাম বলেন, এক পরিচ্ছন্নতাকর্মী ম্যানহোল পরিষ্কার করতে নেমে ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল অবস্থার কারণে নিখোঁজ হয়ে যান। ম্যানহোলের ভেতরে ওই লোক নামার পর ঘণ্টাখানেক যাওয়ার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজকে (গতকাল) দুপুরের পরে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে ছিল। রাস্তা খুঁড়ে খুঁড়ে সামনের দিকে গিয়ে তার সন্ধান মেলে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১টার পরে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সরকারি-বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, শুক্রবার নলগোলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা কেটে তার লাশ বের করা হয়েছে।

সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, এই কাজের ঠিকাদার ছিলেন বাবু নামের একজন। কাজটি পরিচালনা করেছিলেন মোনা। আর ডুবে গিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মিলন, তাকে ডুবুরি মিলন বলেই সবাই ডাকত।

রূপালী বাংলাদেশ

Link copied!