× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৮ এএম

মা-ছেলে আটক

মাদক কারবারির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৮ এএম

মাদক কারবারির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত এক মাদক কারবারির বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় অভিযুক্ত পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত পারভেজ ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালের দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ মানুষ একত্রিত হয়ে মাদক কারবারিদের আস্তানায় জড়ো হন। তারা অভিযুক্ত পারভেজ ও তার মা পারভীনকে আটক করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা বাড়িতে তা-ব চালায়।

বিক্ষুব্ধ জনতা বাড়িটির তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর ও একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পুরো এলাকাকে আতঙ্কিত করে তোলে।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছিল। স্থানীয় মুরব্বিরা বারবার সতর্ক করলেও তারা মাদক কারবার বন্ধ করেনি। এই ক্ষোভ থেকেই আজকের এই সম্মিলিত প্রতিবাদ।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের মাদক বিক্রির অভিযোগ ছিল। আমরা বহুবার সতর্ক করেছি কিন্তু কোনো ফল হয়নি। ফলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের আটক করেছে। স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে সামাজিক দায়বদ্ধতা থেকেই গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!