শার্শায় প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সি কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নুরু ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত নুরু শিশুটিকে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে ধর্ষক পালিয়ে যায়। গতকাল শুক্রবার এ ঘটনায় শিশুটির চাচি রুপা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন