× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাস্তা পাকা করার দাবি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৭ এএম

রাস্তা পাকা করার দাবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর সুনুটিয়া ব্রিজের গোড়া থেকে গৌরাঙ্গী নদীর পাড়সংলগ্ন গোরস্তান ও মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে চর সুনুটিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে গোরস্তানে দাফন-কাফন, মসজিদে নামাজ আদায়, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জনস্বার্থে দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!