কসবায় পাঁচ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন তুষার (১৪) নামে এক কিশোরকে ধরে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তুষার ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাটুলিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। সে কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল। পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে দোকান থেকে খাবার কিনতে বের হয় শিশুটি। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে গাছতলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন