× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৩৪ এএম

মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৩৪ এএম

মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী বিলসংলগ্ন মাহবুব ম-লের জমি থেকে এ মরদেহ উদ্ধার হয়। নিহত চালকের নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার চতরা ইউনিয়নে গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জের হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম শনিবার সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা নিয়ে ভাড়ায় বের হন। তিনি হরিণ সিং দীঘি এলাকায় যাওয়ার কথা বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা নুরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে মিশুকটি নিয়ে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!