× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:২৯ এএম

সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে বৃদ্ধ দাদা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:২৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নাতির কাঁধে চড়ে ভোট দিতে এলেন মোতালেব নামে এক বৃদ্ধ। বৃদ্ধ মোতালেব চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি পায়ে গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন থাকলেও ভোটাধিকার প্রয়োগের দৃঢ় ইচ্ছা থেকে কেন্দ্রে আসার সিদ্ধান্ত নেন। হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় তার নাতি ওসমান তাকে কাঁধে তুলে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন। তাকে লাইনে দাঁড় করিয়ে না রেখে সরাসরি ভোটকক্ষে নিয়ে ভোট প্রদানের সুযোগ করে দেওয়া হয়। ভোট শেষে একইভাবে নাতির কাঁধে করেই তিনি বাড়ি ফিরে যান।

স্থানীয় বাসিন্দা ছালা উদ্দিন বলেন, ভোটের প্রতি এমন আগ্রহ ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের ভোটারদের জন্য অনুপ্রেরণাদায়ক। নাতি ওসমান বলেন, ‘ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকালেই দাদাকে নিয়ে এসেছি। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে দাদাও স্বস্তি পেয়েছেন।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!