× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:২২ এএম

প্রথমবার একসঙ্গে যিশু, প্রসেনজিৎ ও শুভশ্রী

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:২২ এএম

প্রথমবার একসঙ্গে  যিশু, প্রসেনজিৎ ও শুভশ্রী

অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় বহুদিন আগেই অবতীর্ণ হয়েছেন যিশু সেনগুপ্ত। গত পহেলা বৈশাখেই জানা গিয়েছিল যিশু সেনগুপ্ত নিজস্ব প্রযোজনা সংস্থা আনতে চলেছেন। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেই যিশুর নতুন প্রযোজনা সংস্থার জার্নি শুরু। শোনা যাচ্ছে, এবার তাদের এই প্রযোজনা সংস্থার হাত ধরেই নতুন সিনেমাতে ধরা দিতে চলেছেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে থাকতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। যিশু এবং অভিনেতা সৌরভ দাস মিলিতভাবে ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা লঞ্চ করেন। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এই গুঞ্জনই জোরাল হচ্ছে। ইতোমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রীর কাছে সিনেমার প্রস্তাব গেছে। এখানেই শেষ নয়, যিশু সেনগুপ্ত নিজেও এই সিনেমাতে থাকতে পারেন বলে খবর।

টালিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বিবেচনা করছেন এই ফিল্মের প্রস্তাব নিয়ে। যদি সবকিছু ঠিকঠাক চলে প্রথমবার তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে। কিছুদিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর তিনি, যিশু এবং শুভশ্রী যদি একত্রে আসেন তা যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে এমনটা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, এই সিনেমার পরিচালকের আসনে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যার পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমাতে শুভশ্রীর অভিনয় গত বছর দর্শক-সমালোচকের দারুণ প্রশংসা পেয়েছে। যদিও এ প্রসঙ্গে নির্মাতাদের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। সবকিছু পরিকল্পনামাফিক চললে এ বছর ইন্দ্রদীপ সিনেমাতে হাত দিতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!