× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৪৯ এএম

ফিরছেন পায়েল

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৪৯ এএম

ফিরছেন পায়েল

ইদানীং এই যাতায়াত যেন নতুন স্বাভাবিক। তারকাদের ফিরে আসা নিয়ে দর্শকের কৌতূহলও কম নয়। সেই তালিকায় এবার জুড়ল আরও একটি নাম পায়েল সরকার। অনেকদিন পর তাকে টেলিভিশনে দেখতে চলেছেন দর্শক। কিন্তু কোনও ধারাবাহিকের নায়িকা হয়ে নয়, অন্য এক আলোর মঞ্চে।

সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে হাজির থাকবেন টালিউডের এই অভিনেত্রী। বহুদিন ধরে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়া এই শো শুরু হয়েছিল শুধুমাত্র মহিলাদের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, নতুন সাজে, নতুন আয়োজনে, আরও বড় পরিসরে ফিরে এসেছে অনুষ্ঠানটি। ১ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টার বদলে এখন এটি দেখা যাচ্ছে সন্ধ্যা ৭টায়। দেখতে দেখতে এসে পড়েছে সিজন ২-এর মাসিক ফিনালে, আর সেই বিশেষ পর্বেই থাকছেন পায়েল। ফেব্রুয়ারির ফিনালে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি জানিয়েছেন, মাঝেমধ্যেই এই শো তিনি দেখেন। এখানকার ‘লক্ষ্মী’দের লড়াই, আত্মসম্মান আর স্বপ্নপূরণের ইচ্ছে তাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। তার কথায়, এই অনুষ্ঠান শুধু বিনোদন নয়, এক ধরনের সামাজিক দায়বদ্ধতাও পালন করছে। বাংলার প্রায় প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া এই শো যে এত মানুষের ভালবাসা পেয়েছে, তা দেখে তার ভালো লাগে। পাশাপাশি শোনা যাবে প্রতিযোগী ‘লক্ষ্মী’দের জীবনসংগ্রামের গল্প। সেই গল্পের সাক্ষী থাকবেন পায়েল নিজে।

শুধু গল্প শোনাই নয়, থাকছে তার পারফরম্যান্সও। ‘প্রেম আমার’, ‘জাগে রে’-র মতো জনপ্রিয় গানে নেচে মঞ্চ মাতাবেন তিনি। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।

রূপালী বাংলাদেশ

Link copied!