× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫৯ এএম

৯৮তম অস্কার জিতলেন যারা

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫৯ এএম

৯৮তম অস্কার জিতলেন যারা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে দাপট দেখাল দুটি সিনেমা ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। মনোনয়নের শুরু থেকেই এই দুই সিনেমা ছিল আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত সেরা সিনেমার শিরোপা জিতে নিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

২০২৬ সালের অস্কার আসরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সব থেকে বড় বিজয়ী হিসেবে উঠে এসেছে। সিনেমাটি মোট ছয়টি অস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে সেরা সিনেমা এবং সেরা পরিচালকের পুরস্কার। এ ছাড়া এই সিনেমা সেরা কাস্টিং পুরস্কারও জিতে নিয়েছে। এটি ২০০১ সালের পর অস্কারে নতুন সংযোজিত বিভাগ, যা এবার প্রথমবার দেওয়া হলো। এ ছাড়া সিনেমাটি সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে।

এবারের অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত এই সিনেমাটি ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে নতুন নজির গড়ে। মনোনয়নের সংখ্যায় এটি ছাড়িয়ে যায় এক সময়ের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’ সিনেমাকেও।

তবে শেষ পর্যন্ত সেরা সিনেমা পুরস্কার জিতে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন থ্রিলারের গল্পে উঠে আসে বব নামের এক সাবেক বিপ্লবীর জীবনসংগ্রাম। তার কন্যা উইলা অপহৃত হওয়ার পর শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।

অন্যদিকে, ১৯৩২ সালের মিসিসিপির পটভূমিতে নির্মিত অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। ভ্যাম্পায়ারের বিরুদ্ধে রহস্যময় শক্তি ব্যবহার করে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে। এ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান।

অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। তিনি এই সম্মান পেয়েছেন ‘হ্যামনেট’ সিনেমাতে অভিনয়ের জন্য। জনপ্রিয় লেখক ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাতে উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের জীবনের মর্মস্পর্শী কাহিনি।

এ বছর সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মাইকেল বি জর্ডান (সিনার্স), টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন) এবং ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), রেনাতে রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), কেট হাডসন (সং সাঙ ব্লু) এবং রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ)।

উল্লেখ্য, এবারের অস্কারের দৌড়ে শুরুতে জায়গা করে নিয়েছিল ভারতের সিনেমা  হোমবাউন্ড’। সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর এবং পরিচালনা করেন নীরজ ঘেওয়ান। আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রাথমিক তালিকায় জায়গা পেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে ঠাঁই হয়নি সিনেমাটির।

এবারের আসর সঞ্চালনা করেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে তার উপস্থাপনায় উঠে এসেছে সমসাময়িক নানা প্রসঙ্গ। পাশাপাশি বিশেষ উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও।

রূপালী বাংলাদেশ

Link copied!