× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০২ এএম

আবার মা হচ্ছেন পূজা

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০২ এএম

আবার মা হচ্ছেন পূজা

দিন দুয়েক আগে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার বলিউড ‘মস্তানি’র অনুকরণেই মা হওয়ার ঘোষণা করলেন দেবের ‘চ্যালেঞ্জ’ নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিনব কায়দায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন অভিনেত্রী।

ইউটিউব চ্যানেলে পূজা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল অভিনেত্রীর হাতে ধরা প্রেগন্যান্সি কিট। আর মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। সেই ভ্লগেই পূজা এবং তার অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তারা।

২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সে বছরই তাদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দ্বিতীয় সন্তান আসার ঘোষণা করলেন হিন্দি টেলিদুনিয়ার তারকাদম্পতি। অতঃপর দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাইবাহুল্য।

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন পূজা-কুণাল? উভয়ের পরিবারই বা এ সময়ে কীভাবে সর্বক্ষণ আগলে রাখছেন তাদের? সেই ঝলকই ইউটিউব চ্যানেলের ভ্লগে তুলে ধরেছেন তারকা দম্পতি। পাশাপাশি নিজেদের মুম্বাইয়ের আস্তানাও ঘুরিয়ে দেখান তারা। পূজার মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভরিয়েছেন সেলেব বন্ধুরা। অনুরাগী মহলেও উচ্ছ্বাস।

কলকাতার ভূমিকন্যা পূজা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি থেকেই বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন উড়ান। টালিউডের পাশাপাশি মায়ানগরীতেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গ-ি পেরিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ।

পঁচিশ সালেই প্রযোজক শ্যামসুন্দর দে’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন পূজা। যে বিতর্ক নিয়ে সিনেইন্ডাস্ট্রির অন্দরে কম জল ঘোলা হয়নি। এমনকী পূজা এও জানিয়েছিলেন যে, প্রতারিত হওয়ায় তিনি এবং কুণাল নিঃস্ব হয়ে গিয়েছেন। কিন্তু সেসব অতীত বিতর্ক সরিয়ে এবার দ্বিতীয় সন্তানের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!