× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেশের গান বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘বঙ্গ’র উদ্যোগ

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:২৬ এএম

দেশের গান বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘বঙ্গ’র উদ্যোগ

দেশের সংগীতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলছে। ‘বঙ্গ’র উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’-এর জন্য ‘ন্যাশনাল সিলেকশন শো’। গত রোববার থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত সেরা শিল্পী ও মৌলিক গান ব্যাংককে অনুষ্ঠিতব্য প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে। এই আয়োজনের পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

সংগীত বিশ্বের ‘ওয়ার্ল্ড কাপ’ হিসেবে খ্যাত ইউরোভিশন ১৯৫৬ সালে শুরু হওয়ার পর বর্তমানে বিশ্বের বৃহত্তম লাইভ মিউজিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের মতো দেশগুলোর সংগীত প্রতিভাদের সঙ্গে একই মঞ্চে লড়াই করবে বাংলাদেশ। ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় গানের পরিচিতি বাড়াতে এই প্রতিযোগিতা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, আবেদনের সময়সীমা ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত। এরপর ২১ জুন ১২ জন চূড়ান্ত প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এই চূড়ান্ত প্রতিযোগীরা জুলাই মাসজুড়ে নিবিড় প্রশিক্ষণ বা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যাবেন এবং ২৩ আগস্ট একটি লাইভ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। সারাদেশ থেকে শিল্পীদের মৌলিক গান জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একক শিল্পী, দ্বৈত বা অনধিক ৬ জনের দল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে (বয়স ন্যূনতম ১৮ বছর)। জমা দেওয়া গানটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ৩ মিনিট। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল সেরা ১২ জনকে নির্বাচন করবেন।

চূড়ান্ত বিজয়ীকে বেছে নেওয়া হবে সাধারণ মানুষের ভোট এবং জুরি বোর্ডের নম্বরের সমন্বয়ে।

ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে ‘জুপ’ দ্বারা চালিত অফিশিয়াল ইউরোভিশন এশিয়া প্ল্যাটফর্মে, যা দর্শকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। ন্যাশনাল সিলেকশন শো-এর বিজয়ী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!