× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘর ভাঙছে মৌনীর!

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:২৬ এএম

ঘর ভাঙছে মৌনীর!

২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথম দেখা। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে, পরস্পরের আরও কাছাকাছি আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে রূপকথার বিয়ে সারেন। বাঙালি ও মলায়লি দুই রীতি মেনেই বিয়ে হয় তাদের। লাভিডাভি মুহূর্ত বিভিন্ন সময় সমাজামধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন, যা দেখে তাদের সুখী দম্পতি বলেই মনে করতেন সকলে। কিন্তু ইন্ডাস্ট্রির কানাঘুষো, মাত্র চার বছরের দাম্পত্য নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে!

তারা আর কেউ নন, বঙ্গতনয়া মৌনী রায় ও তার ব্যবসায়ী স্বামী সূর্য নাম্বিয়ার। সমাজমাধ্যমে মৌনী-সূর্য’র মাখমাখ প্রেমের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিতেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুগামীরা। তাই তাদের বিচ্ছেদ গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সূর্য কেউই কিছু জানাননি। বিবাহবিচ্ছেদ জল্পনার সূত্রপাত কীভাবে? ইনস্টাগ্রামে তারা নাকি একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনী রায়ের প্রোফাইল থেকে নিশ্চিহ্ন সূর্য! বিষয়টি নেটাগরিকদের নজরে আসতেই দাম্পত্যে ভাঙন নিয়ে জোর চর্চা নেটভুবনে। এই ঘটনা মৌনী রায়ের অনুগামীদের কাছে হৃদয়বিদারক একটি খবর তা বললে অত্যুক্তি হবে না। মৌনীর প্রোফাইলজুড়ে একসময় থাকত স্বামীর ছবি, আর এখন আতশকাচের নিচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না। এরপরই মৌনী-সূর্য’র বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরাল হয়েছে। সিংহভাগ নেটাগরিকদের অনুমান দাম্পত্যে চিড় ধরেছে। সম্ভবত তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মৌনী রায়। একাধিক ধারাবাহিকে তার অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটেছে। ‘নাগিন’ সিরিয়ালেও মৌনীর অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। হিন্দি সিনেমা-সিরিজেও মৌনী ধীরে ধীরে কাজের পরিসর বাড়াচ্ছিলেন, এর মাঝেই ব্যক্তিগত জীবনে আচমকা ছন্দপতন!

রূপালী বাংলাদেশ

Link copied!