ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নতুন সিনেমায় আফফান মিতুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:১৯ এএম

চিত্রনায়ক আফফান মিতুল সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সায়মন তারিক পরিচালিত ‘গোমর’ শিরোনামের সিনেমাটিতে তিনি মিতুল চরিত্রে অভিনয় করছেন। চিত্রনায়িকা সানজানার বিপরীতে তিনজন নায়কের একজন মিতুল, অন্য দুজন হলেনÑ আশরাফ কিটু ও প্রহর।

সম্প্রতি জয়দেবপুরের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের কাজ সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে শুরু হবে গোমরের শেষ লটের শুটিং। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি বিল্লালের কোরিওগ্রাফিতে সিনেমার স্যাড গানে অংশ নেন মিতুল ও সানজানা। নতুন সিনেমা নিয়ে মিতুল বলেন, এই সিনেমায় দর্শক আমাকে নতুন ভাবে চিনবে। এর গল্পটি অন্যরকম। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন সুব্রত, রেবেকা রউফ, রাজু সরকার, রিপন খান, সাজসহ আরও অনেকেই। মাসুদ সোহাগ সবুজের চিত্রগ্রহণে এরই মধ্যে সিনেমাটির ৫০ শতাংশের শুটিং শেষ হয়েছে।

আফফান মিতুল ‘গোমর’ ছাড়াও চলতি বছর অভিনয় করেন অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ এবং জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ নামের সিনেমা দুটিতে। গেল বছর তার অভিনীত সর্বোচ্চ ৯টি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে।