× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোজাম্মেল হক আলম, লাকসাম

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০২:৫৬ এএম

কুমিল্লা-৯ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম

মোজাম্মেল হক আলম, লাকসাম

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০২:৫৬ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন  স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ মরহুম (অব.) কর্নেল আনোয়ারুল আজীম কন্যা সামিরা আজীম দোলা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং জেলা নেতৃবৃন্দদের উদ্যোগে এ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পাতবার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। বিএনপির কুমিল্লা দক্ষিণ সংসদীয় আসনের সমন্বয়ক হাজি আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সারের উদ্যোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী থেকে সরে এসে কুমিল্লা-৯ আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার এ সমঝোতা হয়।

তিনি আরও জানান, এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব। দল এবং প্রতীকের কারণে এ আপস। পাশাপাশি তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের সঙ্গে মিলে সামিরা আজীম দোলা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য এখন থেকে একসঙ্গে কাজ করব। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ধানের শীষের লোক।

জানা যায়, কুমিল্লা-৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামকে দলীয়ভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। অন্যদিকে, এই আসনের বিএনপির সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মৃত্যুর পর মাঠে নামেন তার কন্যা সামিরা আজীম দোলা। তিনিও বিএনপির ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য লড়াই করেন। দোলার পাশে তার অনুসারীরা দাঁড়ালে পুরোনো বিভেদ নতুন রূপ নেয় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেলা নেতৃবৃন্দদের কল্যাণে কালাম-দোলা দ্বন্দ্বের অবসানের খবরে কুমিল্লা-৯ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। নেতাদের ঐক্যে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের কর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে কালাম-দোলার যৌথ প্রচারণা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!