× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৫২ এএম

দক্ষিণ আফ্রিকায়  গুলিতে বাংলাদেশি  যুবক নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৫২ এএম

দক্ষিণ আফ্রিকায়  গুলিতে বাংলাদেশি  যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সকাল ১০টার দিকে শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেদ সিলেট জেলার বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের কছির আলীর একমাত্র ছেলে।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, খালেদ জোহানেসবার্গে তার মামা অ্যাডভোকেট আফরোজ উদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্বে ছিলেন। শনিবার সকালে ব্যাবসায়িক কাজে তিনি ইন্ড স্ট্রিট এলাকায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যান। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জোহানেসবার্গের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে খালেদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদ একজন ভদ্র ও শান্ত স্বভাবের যুবক ছিলেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও তিনি পরিচিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!