× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৩১ এএম

যৌথ বাহিনীর মহড়া

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৩১ এএম

যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ভূঞাপুর সেনাক্যাম্প থেকে মহড়াটি শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়াটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে শেষ হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!