× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৪৯ এএম

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৪৯ এএম

কালিহাতীতে  সড়ক দুর্ঘটনায়  দুজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী ৪০ ও যাত্রী শরীফ উদ্দিন ৪১ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত এদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত মোহাম্মদ আমির আলী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে। শরীফ উদ্দিন একই এলাকার মান্নানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!