× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৫ এএম

সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙলেন ছেলে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৫ এএম

সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙলেন ছেলে

গাইবান্ধা সদর উপজেলার পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় রাগে বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু নামের এক যুবক। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শাহ আলম মিয়া শালু একই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পঞ্চম ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে আব্দুল মান্নান মিয়া চার বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার বেলা দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। অভিযুক্ত শাহ আলম জমি কম পেয়েছেন অভিযোগ তুলে এই জায়গা নিজের বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলম অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি দেন তিনি। তবে ছেলে হয়ে বাবার কবর ভাঙচুর করায় এলাকার লোকজন তাকে ধিক্কার জানাচ্ছেন।

এই ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি। অভিযোগের ব্যাপারে জানতে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

রূপালী বাংলাদেশ

Link copied!