× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৬ এএম

গাছের ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক উদ্ধার করল ফায়ার সার্ভিস

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৬ এএম

গাছের ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক  উদ্ধার করল ফায়ার সার্ভিস

ভোলার মনপুরায় একটি উঁচু গাছের ডাল কাটতে উঠে অজ্ঞান হয়ে পড়েছেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জয়নাল আবেদীন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে ওই এলাকার মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন পেশায় একজন শ্রমিক। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওই সময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তিনি গাছেই আটকা ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিক ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজরুল রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!