ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:৪২ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ একই গ্রামের সুহেল হোসেন (২৪) ও ছামেনা খাতুন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে উপজেলার পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।