ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসচাপায় নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:৪৬ এএম

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা এলাকায় বাসচাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ফাতেমা বেগম (৬০) নামে এক নারী। নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী ‘নাবিল পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় আরোহী আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।