ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা উপকরণ বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:৫৩ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ, ক্রীড়া সামগ্রী, স্কুল ব্যাগ, টিফিন বক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহসী-মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, জেলা যুবদলের সভাপতি খশরুজ্জামান জিএস শরিফ, জেলা কৃষক দলের সভাপতি মো. মাজহারুল ইসলাম প্রমুখ।