ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রমিকদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:০৫ এএম

জয়পুরহাট চিনিকলে স্থায়ী পদে মৌসুমি জনবল নিয়োগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অস্থায়ী কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিকদের প্রধান দাবিগুলো হলোÑ স্থগিতাদেশ প্রত্যাহার করে যোগ্যতার ভিত্তিতে শূন্য পদে মৌসুমি জনবল নিয়োগ, মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং ২০১৬ সালের ‘সাশ্রয় নীতি’র অজুহাতে বন্ধ থাকা সব আর্থিক সুবিধা পুনর্বহাল করা।

ইউনিয়ন সভাপতি আলী আকতারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চিনিশিল্প করপোরেশন ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।