ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বর্ষবরণ উৎসব

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:৩৩ এএম

টাঙ্গাইলের নাগরপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য ও তারুণ্যের প্রাণচাঞ্চল্যে তিন দিনব্যাপী বর্ণিল বর্ষবরণ উৎসব সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের সমাপনী দিনে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। উৎসবের শেষদিন গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষাংশে আয়োজিত জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী শফি ম-ল। তার সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং পুরো উৎসব অঙ্গন আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে।