ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাল পরিষ্কার কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:১৩ এএম

‘এডিস মশার প্রজননস্থল হোক ধ্বংস, অপরিচ্ছন্ন স্থান হোক পরিচ্ছন্ন’Ñ এই সেøাগানকে সামনে রেখে জয়পুরহাট শহরের আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার সকালে জয়পুরহাট পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অভিযানে খাল থেকে ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণ করে খালটি পরিষ্কার করা হয়। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানার কারণে খালটি দিয়ে জয়পুরহাট পৌরসভার ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে এটি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল হিসেবে ঝুঁকি তৈরি করছিল। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাজ্জাদ হোসেন, জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সমন্বয়ক রাকিবুল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।