× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ধান বিপাকে শত শত পরিবার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪৬ এএম

পীরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ধান  বিপাকে শত শত পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ধারাকোল গ্রামের ধারাকোল বিলজুড়ে কয়েক গ্রামের বৃষ্টির পানি নেমে এসে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় ১ হাজার বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ফসল হারানো কৃষকরা এখন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারাকোল বিল এলাকাটি প্রতি বছরই বোরো ধানের বাম্পার ফলনের জন্য পরিচিত। এবারও চাষিরা ভালো ফলনের আশায় আগাম জাতের ধান রোপণ করেছিলেন। অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ আংশিক কাটাও শুরু করেছিলেন। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে মুহূর্তেই তলিয়ে যায় কৃষকের স্বপ্ন।

ধারাকোল, খয়েরউল্লাহ আলমপুর ও খেরুয়া আলমপুর গ্রামের ভুক্তভোগী চাষিরা জানান, বর্তমানে বিলে প্রায় মানুষের সমান পানি। কোথাও কোথাও শুধু ধানের শীষ দেখা গেলেও অধিকাংশ ফসল এখন পচনের অপেক্ষায়।

কৃষক মাজেদুল ইসলাম আর্তনাদ করে বলেন, অনেকেই ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে চাষাবাদ করেছিলেন। ভালো ফলন দেখে আশার আলো দেখছিলেন সবাই। কিন্তু এই আকস্মিক বৃষ্টি আমাদের পথে বসিয়ে দিয়েছে। সরকারি সহায়তা ছাড়া এখন বেঁচে থাকাই কঠিন।

এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, মাঠ পর্যায়ে পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছে অফিস।

রূপালী বাংলাদেশ

Link copied!