ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনন্দ মিছিল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:১৪ এএম

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে শরিফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় হোসেনপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হোসেনপুর পৌর ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াসিমুল বারী সিরাতের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শ্রাবণ, ছাত্রদল নেতা অপূর্ব ও সাব্বির শেখ সারোয়ারসহ অন্য কর্মীরা। সমাবেশে বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের হাত ধরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আগামীতে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।