× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ট্রাকচাপায় নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২৪ এএম

ট্রাকচাপায় নিহত

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. আলী (৩৫) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত মো. আলী উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচোল কোট এলাকার আবু হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী মো. আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোভ্যানচালক মো. আজাহার আলী (৬০), সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। এ ছাড়া ভ্যানের যাত্রী মো. আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) আহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!