× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলেজছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৩৯ এএম

কলেজছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজছাত্রীকে নিয়ে ওই কলেজেরই এক শিক্ষকের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়গঞ্জ সদর মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী (১৭) গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম (৪২) তাকে নিয়ে গেছেন।

অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ সদর মহিলা কলেজে শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে ওই শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বেলী রানী (৫৫) জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার পর তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছেন। পরে লোকমুখে শিক্ষকের সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দ্রুত তার মেয়ের সন্ধান এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ছাত্রী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!