× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
৪৫ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৩৯ এএম

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম গত শুক্রবার দুপুরে স্থানীয় জলিল নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১২-১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জলিলের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত গভীর রাতে প্রবাসীর বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে ভয়ভীতি দেখায়। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।

ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং দুই সদস্যের মোট ১৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুটে নেয়। এ ছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে যায় এবং আপসের জন্য যোগাযোগ করতে বলে। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!